আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : আড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আল-মোস্তফা (স.) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা শাখায় ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের পর দলীয় কণ্ঠে বাংলাদেশ ও ইরানের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন, আল-মোস্তফা (স.) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব আমির আনসারি।
এরপর বক্তব্য রাখেন আল-মোস্তফা (স.) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র কর্মকর্তাগণ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব আশরাফ উদ্দীন খান এবং জনাব শাহনাজ আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক জনাব আহমাদুল হাসান চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাননীয় রাষ্ট্রদূত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. আব্বাস ভায়েজি দেহনাভি।
কবিতা আবৃতি, দলীয় সঙ্গীত ও প্রতিযোগিতা ছিল এ অনুষ্ঠানের অন্যতম কর্মসূচী।
উল্লেখ্য, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আল-মোস্তফা (স.) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন।#